শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হোক কিংবা হিমাচলের ‘মাণ্ডি’ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি, তার জীবনে প্রেমের আসা-যাওয়া কম হয়নি। সম্প্রতি কঙ্গনার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সহকর্মী ও ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে।

দীর্ঘদিন ধরে চলা সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন অভিনেত্রী। চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে কঙ্গনা বলেন, ‘চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।’

কঙ্গনা ও চিরাগের পরিচয় প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগের। সেই সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন।

রূপালি পর্দায় তাদের রসায়ন জমলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এরপর কঙ্গনা অভিনয়ে নিজের আধিপত্য বিস্তার করলেও চিরাগ নাম লেখান রাজনীতিতে। দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে ফের দেখা হয় এই দুই পুরনো সহকর্মীর।

সংসদে তাদের খুনসুটি, একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়। সেখান থেকেই ডালপালা মেলে নতুন প্রেমের গল্পের। অনেকেই ধারণা করেছিলেন, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হয়তো রাজনীতিক চিরাগের বুকেই তরী ভিড়িয়েছেন কঙ্গনা।

ভোরের আকাশ/এনএস

অভিনেত্রীবলিউডকঙ্গনা রানাওয়াত

শেয়ার করুন: