‘প্রেমে পড়া বারণ’ লিখে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান?

জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার চারটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে দেওয়া তাঁর ছোট্ট ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ’। তাঁর এই কাব্যিক পঙ্ক্তি ঘিরে ভক্তদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কী ভেবে এমন কথা লিখলেন অভিনেত্রী? ছবির সঙ্গে মানানসই এই ক্যাপশন কি নিছকই মনের ভাব প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানের উপস্থিতি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। কখনো স্নিগ্ধ সাজে, কখনো সাবলীল অভিব্যক্তিতে, আবার কখনো কাব্যিক ক্যাপশনে নিজের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। তাঁর ছবিতে সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্বের ছাপও খুঁজে পান অনুরাগীরা।

দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দুই বাংলার দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। পর্দার বাইরেও তাঁর ব্যক্তিত্ব, পোশাক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।
এবার চারটি ছবি ও ‘প্রেমে পড়া বারণ’ ক্যাপশন দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে ক্যাপশনের পেছনে কোনো বিশেষ বার্তা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট করেননি জয়া।
ভোরের আকাশ/জেআ