শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জমি কেনায় আইনি জটিলতায় শাহরুখ খানের মেয়ে সুহানা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জমি কেনায় আইনি জটিলতায় শাহরুখ খানের মেয়ে সুহানা
জমি কেনায় আইনি জটিলতায় শাহরুখ খানের মেয়ে সুহানা

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান জমি কেনাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন। কৃষকদের কোটাভুক্ত জমি কেনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের আলীগড়ে ১২ কোটির বেশি মূল্যে একটি জমি ক্রয় করেছেন সুহানা। তবে জমিটি মূলত কৃষিকাজের জন্য সংরক্ষিত ছিল এবং প্রশাসনের অধীনে ছিল এর মালিকানা।

সুহানা জমিটি কিনেছেন তিন বোন—অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে। তারা দাবি করেছেন, এই জমি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। যদিও সরকারি নথি অনুযায়ী জমিটি কৃষকদের স্বার্থে সংরক্ষিত ছিল।

এখন পর্যন্ত জমির রেজিস্ট্রি হয়ে গেছে এবং নথিপত্রে সুহানাকে ‘কৃষক’ হিসেবেও দেখানো হয়েছে। বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। খুব শিগগিরই এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সুহানা খান বা শাহরুখ খান।

ভোরের আকাশ//হ.র

বলিউড অভিনেত্রীবিনোদনকেন্দ্রশাহরুখ খান

শেয়ার করুন: