শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

পর্দায় সাবলীল, বাস্তবে অন্তর্মুখী নিত্যা মেনন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন পর্দায় সাবলীল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে বেশ অন্তর্মুখী। ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করলেও ব্যক্তিগত জীবনে মানুষের অতিরিক্ত নজরদারি ও ক্যামেরার উপস্থিতি তাঁকে অস্বস্তিতে ফেলে।

সম্প্রতি এক পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে এমনই অকপট স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী।

গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানান, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক যায় না।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি যদি অন্য কোনো পেশা বেছে নিতাম, ধরুন যোগব্যায়ামের শিক্ষক হতাম তবে জীবনটা অনেক বেশি আরামদায়ক হতো। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা। জনসমক্ষে থাকা বা অতিরিক্ত মানুষের নজরে থাকা আমাকে অস্বস্তিতে ফেলে, আর এই অস্বস্তিকে জয় করাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

নিজের এই লাজুক স্বভাবের পেছনের গল্প শুনিয়ে নিত্যা বলেছেন, ‘আমি যখন একদম ছোট ছিলাম, তখন কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি তাকে ওখান থেকে চলে যেতে বলতাম। ছোটবেলার সেই লাজুক স্বভাব আজও রয়ে গেছে।’

নিত্যার মতে, এই অস্বস্তি আসলে মানুষের নিজের ভেতরের আত্মমর্যাদা ও আত্ম-বিচারের অনুভূতি থেকে তৈরি হয়, যা কাটিয়ে ওঠা জরুরি।

আরও পড়ুন

দুবাইয়ে চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ সদস্য

১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা নিত্যা মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন।

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি থ্রিলার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। বিবেক ওবেরয় ও আশিস বিদ্যার্থীর সঙ্গে এই সিনেমাতে পরকীয়া, প্রতারণা এবং স্বামী-স্ত্রীর বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্পে দেখা যাবে নিত্যা মেননকে।

ভোরের আকাশ/জেআ

দক্ষিণী সিনেমাঅভিনেত্রী

শেয়ার করুন: