শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্দায় ফিরেই চমক রানি মুখার্জির

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর বড় পর্দায় ফের চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তাঁর নতুন সিনেমা ‘মারদানি থ্রি’ মুক্তির প্রথম দুই দিনে ভারতীয় বক্স অফিসে ১০ কোটি রুপি আয় করেছে।

পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম-অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই ৪ কোটি রুপি আয় করে। তবে দর্শক এবং সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় ৬ কোটি রুপিতে, যা প্রাথমিক দিন থেকে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।

‘মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল। সেই তুলনায় সিরিজের তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

এদিক, বক্স অফিসে সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার টু’-এর দাপট থাকা সত্ত্বেও নিজের জায়গা ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। উল্লেখ্য, ‘বর্ডার টু’ মুক্তির মাত্র নয় দিনে ২৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে। বড় বাজেটের যুদ্ধভিত্তিক সিনেমার ভিড়েও রানীর সামাজিক প্রেক্ষাপটের থ্রিলারটি দর্শকদের টানতে সক্ষম হচ্ছে।

 

ভোরের আকাশ/এনএস

রানিঅভিনেত্রীবলিউড

শেয়ার করুন: