শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিফা বিশ্বকাপ ফাইনালে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। তবে এবার মাঠের রোমাঞ্চের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী।

আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। আয়োজকদের বরাতে ইএসপিএন জানিয়েছে, ১১ মিনিটের এই হাফটাইম শোতে মঞ্চে উঠবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার।

তার সঙ্গে থাকবেন শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

ফিফার তথ্য অনুযায়ী, এই বিশেষ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। তাদের পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় এই আয়োজনকে নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে।

এদিকে হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারও। তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষায় অবদান রাখতে পারা তার জন্য বিশেষ আনন্দের।

আরও পড়ুন

ওজন নিয়ে বৈষম্যের অভিজ্ঞতা জানালেন অঞ্জলি

বিশেষ এই অনুষ্ঠানে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি পরিচিত চরিত্রও অংশ নেবে। দর্শকরা দেখতে পাবেন কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।

উল্লেখ্য, সুপার বোলের হাফটাইম শো বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম বিরতির সময় এমন আয়োজন করতে যাচ্ছে ফিফা। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি সংগীতের মঞ্চেও অপেক্ষা করছে এক স্মরণীয় রাত।

ভোরের আকাশ/জেআ

ফিফা বিশ্বকাপবিটিএসশাকিরাবিশ্বকাপ ফাইনাল,

শেয়ার করুন: