শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভেতরে তীব্র ক্ষুধা সংকট ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। একাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে।  রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অবরোধের ফলে তৈরি দুর্ভিক্ষ পরিস্থিতিতে শনিবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে রয়েছে ৮৫ জন শিশু।

মানবিক সংকট ঘিরে বিশ্বজুড়ে চাপ বাড়তে থাকায়, ইসরায়েল শনিবার রাতে ঘোষণা দেয় যে, রবিবার থেকে তারা ‘বেসামরিক এলাকা ও মানবিক করিডোরে’ তাদের সামরিক অভিযান আংশিকভাবে বিরত রাখবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ‘মানবিক বিরতি’ কোন কোন এলাকায় কার্যকর হবে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

এছাড়া, তারা আবারও গাজায় ত্রাণ সরবরাহে ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেছে যা জাতিসংঘ এবং একাধিক মানবাধিকার ও ত্রাণ সংস্থা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

জাতিসংঘের কর্মকর্তারা বলেন, গাজায় নিরাপদে সহায়তা বিতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা নিশ্চয়তা তারা পাননি, ফলে ইসরায়েলের এই অভিযোগ ভিত্তিহীন।

ভোরের আকাশ/এসএইচ

গাজায় হামলাফিলিস্তিনইসরাইল

শেয়ার করুন: