শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি : ইরানের প্রেসিডেন্ট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলি দখলদার শাসনের আগ্রাসী কার্যক্রম মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরানের সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে অপরাধমূলক আখ্যা দিয়ে বলেন, এসব আচরণ আন্তর্জাতিক নীতি ও সীমারেখাকে প্রকাশ্য অবজ্ঞা করে চলছে। ইরানি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এই দখলদার শাসনের অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান নিতে হবে।

তিনি আরো বলেন, ইসরায়েলি শাসনের কর্মকাণ্ড স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা কোনো আন্তর্জাতিক কাঠামো বা নীতিমালা মানে না এবং নিজেদের ইচ্ছেমতো যেকোনো দেশকে আক্রমণ করে থাকে। তাদের এই আগ্রাসী মনোভাব দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ভোরের আকাশ/মো.আ.

মুসলিমইসরায়েলইরান

শেয়ার করুন: