শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

রোববার (৩০ জুন) স্থানীয় সময় সকালে ওহিওর আঞ্চলিক বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত হয় সেসনা-৪৪১ মডেলের একটি উড়োজাহাজ। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই ভূপাতিত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হন।

নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন ছিলেন পাইলট ও কো-পাইলট। 

নিহতরা হলেন- ৬৮ বছর বয়সি ভেরোনিকা ওয়েলার, ৬৭ বছর বয়সি জেমস ওয়েলার, ৩৬ বছর বয়সি জন ওয়েলার এবং ৩৪ বছর বয়সি মারিয়া ওয়েলার।
 
এছাড়া বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ৬৩ বছর বয়সি জোসেফ ম্যাক্সিন এবং সহ পাইলট ছিলেন ৫৫ বছর বয়সি টিমোথি ব্লেক।

ভোরের আকাশ/এসএইচ

বিমান বিধ্বস্তনিহতযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: