শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায়। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আকাশের বড় একটি অংশ ছেয়ে ফেলেছে আগ্নেয়গিরি ছাই-ধোঁয়ার কুণ্ডলী। এমন পরিস্থিতিতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, সেমেরু আগ্নেয়গিরি থেকে ৫ দশমিক ৬ কিলোমিটার (৩ দশমিক ৪৮ মাইল) উঁচু ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে ২ দশমিক ৫ কিলোমিটার (১ দশমিক ৫৫ মাইল) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মুকদাস সোফিয়ানের লিখিত প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় রাত ৩টা) অগ্ন্যুৎপাত শুরু হয়।

সোফিয়ান জানান, পাইরোক্লাস্টিক ফ্লো এখনও ঘটছে, যার বিস্তার পর্বতশৃঙ্গ থেকে ৭ কিলোমিটার (৪দশমিক ৩ মাইল) পর্যন্ত পৌঁছেছে এবং প্রতিবেদন তৈরির সময়ও অগ্ন্যুৎপাত চলছিল। সেমেরু পর্বত, যা মাহামেরু নামেও পরিচিত, এটি  ৩ হাজার ৬৭৬ মিটার (১২ হাজার ৬০ ফুট) উচ্চতা নিয়ে জাভার ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার-এর ওপর অবস্থিত, যা একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ঘন ঘন সক্রিয় থাকার কারণে সেমেরুর কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়, কারণ এটি আশেপাশের সম্প্রদায়, পরিবহন রুট এবং বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করে।

ভোরের আকাশ/এসএইচ

আগ্নেয়গিরিইন্দোনেশিয়া

শেয়ার করুন: