শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগ্রাসনবাদী ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, সেখানে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃস্থানীয়দের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সোয়া ৪টার দিকে দোহার একটি আবাসিক এলাকায় এ হামলা হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই দাবি করেছে।

এতে বলা হয়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার।

এতে আরও বলা হয়, শিন বেট নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে হামাসের ‘ঊর্ধ্বতন নেতৃত্বকে’ লক্ষ্যবস্তু করে সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে।

এদিকে, হামলার ব্যাপারে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামাসের শীর্ষ নেতার বরাত দিয়ে বলেছে, দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অবস্থানরত শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

ভোরের আকাশ/এসএইচ

কাতারইসরায়েলহামলা

শেয়ার করুন: