শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তানের সেনাদের হামলায় শুক্রবার ও শনিবার মিলে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) পাক সংবাদমাধ্যম দ্য নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে এ গোলাগুলি ঘটে। 

একটি বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় পাকিস্তানের সীমান্তরক্ষীদের ওপর। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা পরে রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে। এতে আফগান তালেবানদের কমপক্ষে তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সূত্রের দাবি, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে নির্ভূল ও লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রথম দফার গোলাগুলির পর আফগান তালেবান যোদ্ধারা জনবহুল এলাকায় সরে গিয়ে সেখান থেকে পুনরায় গুলি ছোড়ে বলে পাকিস্তানি সূত্রের দাবি। এর পর ওই এলাকাতেও পাকিস্তান পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

এ সংঘর্ষে বেসামরিক হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আফগান তালেবানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ভোরের আকাশ/এসএইচ

পাকিস্তানহামলানিহত

শেয়ার করুন: