শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক কর্তৃপক্ষ। সেই সঙ্গে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন থামানোরও দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এ পদক্ষেপ পূর্ণতা পাবে তখনই, যখন এর আওতায় গাজা উপত্যকাও চলে আসবে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৯ জন ফিলিস্তিনিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

গত মার্চে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েল অন্তত ৫ হাজার ৭৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহত হয়েছে আরও ১৯ হাজার ৮০৭ জন।

ভোরের আকাশ/আজাসা

ইরান-ইসরায়েলফিলিস্তিন

শেয়ার করুন: