শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যাক্রোঁর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ‘বেপরোয়া সিদ্ধান্ত’: পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চলতি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স—ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  তিনি এই পদক্ষেপকে ‘বেপরোয়া সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কো রুবিও বলেন, ‘এটি হামাসের প্রচারণায় সহায়তা করবে এবং শান্তি প্রক্রিয়াকে আরও দীর্ঘ করবে।  এমন সিদ্ধান্ত ৭ অক্টোবরের হামলায় নিহতদের প্রতি একপ্রকার চপেটাঘাত।’

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক নিহত হন।  এর পাল্টা প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল, যা এখনো থামেনি।

এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণা দেন, ‘ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।’

তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো—গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা।  ফ্রান্সের জনগণ মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি দেখতে চায়।’

ম্যাক্রোঁ বলেন, ‘হামাসকে নিরস্ত্র করতে হবে।  গাজার সুরক্ষা নিশ্চিত করতে হবে।  গাজা পুনর্নির্মাণ করতে হবে এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে।  এই রাষ্ট্রের টিকে থাকার মতো পরিবেশ নিশ্চিত করতে হবে।’

ভোরের আকাশ/জাআ

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁফিলিস্তিনপররাষ্ট্রমন্ত্রী রুবিও

শেয়ার করুন: