শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

এর আগে, সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় (লন্ডন সময় সকাল সা‌ড়ে ৭টা) হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছানোর কথা বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।

বিমানবন্দ‌রে তদেরকে স্বাগত জানা‌বেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতি‌নি‌ধিরা।

লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হো‌সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, মঙ্গলবার হো‌টেল ল‌বি‌তেই বেশ ক‌য়েকটি বৈঠক কর‌বেন প্রধান উপ‌দেষ্টা। পরবর্তীতে আ‌রও কিছু যোগ হ‌বে তার কর্মসূচিতে।

সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এর মধ্যে তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস্যরা।

এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত  ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময় রাখা হ‌য়েছে। 

প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিবও মঙ্গলবার লন্ড‌নে প্রেস ব্রিফিং কর‌তে পারেন।

ভোরের আকাশ/জাআ

প্রধান উপদেষ্টা

শেয়ার করুন: