শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ১৬ যাত্রী নিহত হয়েছেন। এসময় ২৪ জনেরও বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এই ঘটনা ঘটে। শুক্রবার (২১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় গণমাধ্যম কাম্বোজা নিউজ জানিয়েছে, রাজধানীতে যাওয়ার পথে বাসটি সিয়েম রিপে যাত্রী তুলেছিল। সিয়েম রিপই কম্বোডিয়ার শীর্ষ পর্যটন স্থান। সেখানে বিশ্বখ্যাত আংকর ওয়াট মন্দির কমপ্লেক্স অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রীই কম্বোডিয়া্র নাগরিক। দুর্ঘটনার সময় দুই চালক পালাক্রমে বাস চালাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় চালকদের একজন ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিহতদের মধ্যে আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায় ক্রেন দিয়ে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি টেনে তোলা হচ্ছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ বলা হলেও নদীতে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। আহতদের কাম্পং থমের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ অ্যাম্বুল্যান্সে পরিবারগুলোর কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০০ জন মারা গেছে, যা আগের বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।

ভোরের আকাশ/এসএইচ

 

নিহতকম্বোডিয়া

শেয়ার করুন: