শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫
মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও ৩১ জন।

সোমবার (৯ জুন) ভোর রাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বহনকারী বাসটি একটি মিনিভ্যানের সঙ্গে সংঘর্ষে পড়ে বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং ভেতরে আটকে পড়েন অনেকেই।

উদ্ধারকর্মীরা জানান, কয়েকজনকে বাসের ভেতর থেকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি।

দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মারা যান মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষক-শিক্ষার্থীবাস-দুর্ঘটনানিহতমালয়েশিয়া

শেয়ার করুন: