শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা ছিল ‘আত্মরক্ষার অনুশীলন’: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকই বলেছেন, কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে একটি বৈধ প্রতিশোধ ছিল। এটি ছিল তেহরানের আত্মরক্ষার অনুশীলন।

দোহার দক্ষিণ–পশ্চিমে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সোমবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এক্সে দেয়া বার্তায় এ কথা বলেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পোস্টে বাকাই বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিনা উসকানিতে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তিনি জোর দিয়ে বলেছেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়। এই হামলার মাধ্যমে তেহরান সতর্ক করে দিয়েছে যে আমেরিকা এই অঞ্চলে ‘বিভাজন’ সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আত্মরক্ষার এই পদক্ষেপের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী কাতারের কোনো সম্পর্ক ছিল না, কারণ আমরা চমৎকার ও গভীরভাবে আমাদের সম্পর্ককে উপভোগ করি। কাতারসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরান তার সুপ্রতিবেশী নীতির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

ভোরের আকাশ/আজাসা

কাতারক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন: