শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত এবং যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।  

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন তাদের প্রতিরোধ ও সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে।

হামাস জানায়, দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় প্রতিরোধ এবং সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ সংগ্রাম হিসেবে চলবে। তারা স্পষ্ট করে দিয়েছে, ফিলিস্তিনিদের পূর্ণ জাতীয় অধিকার, সার্বভৌমত্ব এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই থামানো হবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের আগ্রহ দেখিয়েছে। ওই দাবির পরপরই হামাস বিবৃতি দিয়ে জানায়, তারা অস্ত্র সমর্পণ করবে না এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলার পর এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। কয়েক দফা যুদ্ধবিরতি আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেন, হামাসের অনড় অবস্থানের কারণে শান্তিচুক্তি সম্ভব হয়নি। তবে হামাসের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। 

গোষ্ঠীটি আরও জানিয়েছে, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি কাটার আগে তারা দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

ভোরের আকাশ/এসএইচ

হামাসফিলিস্তিন

শেয়ার করুন: