শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় স্কুল থেকে দুই শতাধিক শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীরা ২০০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করেছে। চলতি সপ্তাহে দেশটিতে এটি দ্বিতীয় গণ-অপহরণের ঘটনা।

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে নাইজার অঙ্গরাজ্যের পাপিরি এলাকায় সেন্ট মেরিস স্কুলে এই হামলা হয়। নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ায় আগেই অঙ্গরাজ্য সরকার সব আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার মুখপাত্র জানান, সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃতদের মধ্যে ২১৫ জনই ছাত্রী। বাকি ১২ জন শিক্ষককে জোর করে তুলে নিয়ে গেছে সশস্ত্র হামলাকারীরা। অপহরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির কারণে পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নাইজার রাজ্য সরকারও অনির্দিষ্টকালের জন্য বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এ ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু তার নির্ধারিত আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। ফলে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন না।

গত সোমবার কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ ছাত্রীকে অপহরণ করেছিল বন্দুকধারীরা। একই সপ্তাহে পশ্চিমাঞ্চলের একটি চার্চে হামলায় দুইজন নিহত হন। দেশজুড়ে ক্রমবর্ধমান সহিংসতা ও অপহরণ এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

নাইজেরিয়াঅপহরণবন্দুকধারীর হামলা

শেয়ার করুন: