শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৭৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৭৯
ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৭৯

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স।

নৈশ ক্লাবটির নাম জেট সেট। সরেজমিনে দেখা যায়, নৈশ ক্লাবটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। তাদের উদ্ধারে নেমেছেন প্রায় ৪০০ উদ্ধারকারী। কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই পরিচিতজনের খোঁজে অপেক্ষা করছেন।

তাদের একজন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৈশ ক্লাবের মঞ্চে ছিলেন রুবি পেরেজ। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায়। এরপর ছাদ ধসে পড়ে। ৬৯ বছর বয়সী পেরেজের ব্যবস্থাপক এনরিক পাউলিনো সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করেই এটা হয়েছিল। আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে।’

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় নৈশ ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজারের মতো মানুষ ছিলেন।

ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদেরের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজ রয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ভোরের আকাশ/এসএইচ

ডোমিনিকান প্রজাতন্ত্রভবন ধসনিহত

শেয়ার করুন: