শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েতে পানির ট্যাঙ্কে বিস্ফোরণে ৩ প্রবাসী শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাঙ্কে বিস্ফোরণে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ওই বন্দরে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-আনবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিনা আবদুল্লাহ বন্দরে রাসায়নিক ব্যবহার করে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। তবে এই বিদেশি শ্রমিকরা কোন দেশের নাগরিক তা জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-আনবার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের শ্রমিকরা ট্যাঙ্কটি রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করছিলেন। ওই সময় সূর্যের প্রচণ্ড তাপের রাসায়নিকের বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় শ্রমিকরা ট্যাঙ্কের ভেতরেই ছিলেন। যে কারণে তাদের উদ্ধারের কোনও সুযোগ পাওয়া যায়নি। পরে বিস্ফোরণের খবর পেয়ে কুয়েতের জরুরি পুলিশ টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ।

গণমাধ্যমটি আরও জানায়, প্রাথমিক তদন্তে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার রাসায়নিক ও উচ্চ তাপমাত্রার সংমিশ্রণে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে। তবে বিস্ফোরণে নিহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভোরের আকাশ/এসএইচ

কুয়েতপ্রবাসীনিহত

শেয়ার করুন: