শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত বছর ২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। 

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে, ২০২৩ সালে বিশ্বে ২৯৩ জন ত্রাণকর্মী (এইড ওয়ার্কার) প্রাণ হারিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৩ জনে। এরমধ্যে ১৮০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন গাজায়।

জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনা বিষয়ক কার্যালয় ওসিএইচএ’র ডেটাবেসের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম সাত মাসে ২৪৫টি বড় হামলার ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান ২৬৫ জন ত্রাণকর্মী।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২৩ মার্চ, যখন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহতে ভোরবেলা এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় গাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীরা নিহত হন।

ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২১টি দেশে ত্রাণকর্মীদের ওপর সহিংসতা আগের বছরের তুলনায় বেড়েছে এবং সবচেয়ে বেশি ক্ষেত্রে সহিংসতার ঘটনায় জড়িত ছিল সরকারপক্ষের নানা অংশ।

জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয়ের প্রধান টম ফ্লেচার বলেন, এই রেকর্ড সংখ্যক হত্যা নাগরিকদের মননকে সচেতন করে তোলার হাতিয়ার হোক। এই মাত্রায় আঘাত- জবাবদিহিতা না থাকার পাশাপাশি আন্তর্জাতিক মহলের তৎপরতাহীনতা ও দায়সারা মনোভাবকেই তুলে ধরে। 

তিনি বলেন, মানবিক কমিউনিটি হিসেবে আমাদের দাবি, যাদের হাতে ক্ষমতা আছে, তারা যাতে মানবতার পক্ষে কাজ করেন এবং নাগরিক ও ত্রাণকর্মীদের পাশে দাঁড়ান। দোষীদের জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।

ভোরের আকাশ/জাআ

জাতিসংঘনিহতত্রাণকর্মী

শেয়ার করুন: