শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোলটাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা করেছে চীন। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে এবং এতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের দাবি, পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছে, তারা আবারও ভারতকে ডব্লিউটিওতে করা সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ‘ভুল নীতি’ অবিলম্বে সংশোধনের দাবিও করেছে বেইজিং।এ মামলার মধ্যে দিয়ে চলতি বছরে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে দ্বিতীয়বারের মতো মামলা করলো চীন। 

এর আগে অক্টোবরে ভারতের বিরুদ্ধে দায়ের করা আবেদনে বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারির জন্য অন্যায্য ভর্তুকির অভিযোগ আনা হয়েছিল। সেই সাথে বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারি খাতে ভারতের ভর্তুকি ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য বিশ্ব বাণিজ্যিক সংস্থার সাথে দিল্লীকে পরামর্শের অনুরোধ করা হয়েছিল।

ভোরের আকাশ/এসএইচ

চীনভারতমামলাডব্লিউটিও

শেয়ার করুন: