শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২

নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রেড ক্রসের একটি সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার মালভূমি রাজ্যে হামলাকারীরা ৫২ জনকে হত্যা করেছে। 

আন্তঃসাম্প্রদায়িক সংঘাত ও জমি বিরোধের কারণে পরিচিত এ অঞ্চলে সর্বশেষ ভয়াবহ সহিংসতার ঘটনা এটি। খবর এএফপির। মধ্যাঞ্চলে অবস্থিত এ রাজ্যে দুই সপ্তাহেরও কম সময়ে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এ সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে বাসসা এলাকার জিকে ও কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করেছি। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। ওই কর্মকর্তা জানান, সেখানে হামলার ঘটনায় আরও ৩০ জন আহত ও আরও ৩০টি বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে।

তবে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৪। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, হামলার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাইক এলাকার বাসিন্দা ডোরকাস জন বলেন, অজ্ঞাত হামলাকারীরা এখানে এসে সব জায়গায় গুলি চালিয়েছে। অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০০ জন সশস্ত্র লোক পুরো গ্রামে হামলা চালিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

নাইজেরিয়াহামলানিহত

শেয়ার করুন: