শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১০
ভারতের মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১০

ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অভিযান এখনও চলছে। বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

পূর্বাঞ্চল কমান্ড জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।

কর্তৃপক্ষ জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে। 

এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার করর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।    

অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়।  তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মণিপুরবন্দুকযুদ্ধভারতনিহত

শেয়ার করুন: