শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজায় চলমান ইসরায়েলি হামলায় ভুক্তভোগী শিশুদের পক্ষে সরব হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান। ইউক্রেনে রাশিয়ার হামলায় ভুক্তভোগী শিশুদের প্রতি ইউক্রেনীয় শিশুদের হয়ে কথা বলায় মার্কিন ফার্স্ট লেডির প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। ফিলিস্তিনিদের জন্যও একই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি লেখেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার যে সংবেদনশীলতা ছিল, তা যেন গাজায়ও প্রসারিত হয়। সেখানে গত দুই বছরে প্রায় ১৮ হাজার শিশু এবং মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন।

তিনি আরও লিখেছেন, একজন মা, একজন নারী ও একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদেরও অনুরূপ আশা দেখাবেন।

এর আগে, এরদোয়ান দম্পতি বরাবরই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া ছবি ‘নাৎসি শিবিরের’ চেয়েও ভয়াবহ।

জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

ভোরের আকাশ/এসএইচ

এমিনে এরদোয়ানমেলানিয়া ট্রাম্পচিঠিগাঁজা

শেয়ার করুন: