শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক

নির্বাচনকালীন নগদ টাকা বহনে সীমা নির্ধারণ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন নগদ টাকা কত বহন করা যাবে, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা নেই। এ সময়ে কত নগদ টাকা বহন করা যাবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান।

তিনি জানান, স্বাভাবিক সময়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সীমারেখা নেই।

নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে এ-সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়।

এর আগে ভোটারদের মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস (এমএফএস) বিকাশে টাকা দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নম্বর সংগ্রহ করছে—এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এমএফএস-এ টাকা লেনদেন সীমিত করে দেয়।

নির্দেশনা অনুযায়ী, এমএফএস-মাধ্যমে এক হাজারের বেশি টাকা লেনদেন করা যাবে না এবং দিনে সর্বোচ্চ চারবার লেনদেন করা যাবে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) রাত ১১:৫৯টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এবার নগদ টাকা বহনের ক্ষেত্রে সীমা ইসির হাতেই ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক।

ভোরের আকাশ/নি. ব

বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন: