বাংলাদেশ ব্যাংকে নতুন দায়িত্বে আনিছুর রহমান

Bangladesh Bank Order, 1972-এর Article 10(4) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান-কে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে মো. আনিছুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বে তিনি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণ, আর্থিক খাতের তদারকি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/জেআ