শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বেসরকারি সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।  ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হোসেন খালেদের আগে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পারটেক্স ষ্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক।  সাত বছর তিনি এ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।  পাশাপাশি তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য।  তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হোসেন খালেদের পিতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক।  আনোয়ার হোসেন চার মেয়াদে সিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

হোসেন খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  এছাড়া তিনি  বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান ও ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি।  তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ ও টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

ভোরের আকাশ/জাআ

চেয়ারম্যানসিটি ব্যাংক

শেয়ার করুন: