জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর জুরাইন সেতু মার্কেটের নিচ থেকে ৫টি ককটেলসহ নাইম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে এনএসআই ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে উদ্ধার হওয়া ককটেলগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের (ডিসপোজাল টিম) আসার অপেক্ষা চলছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। উদ্ধারকৃত ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে গ্রেপ্তার ও উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের পর আরও নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/এসএইচ