শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর চালু মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশনে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ট্রেন থামতে শুরু করেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল করলেও যাত্রী ওঠানামা বন্ধ ছিল। পরে আড়াইটার পর স্টেশনগুলোতে ট্রেন থামতে শুরু করে এবং যাত্রীরা ওঠানামা করেন। তবে এখনো সব প্রবেশ ও বহির্গমন পথ খুলে দেওয়া হয়নি।

মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ২০১ ও ২০২ নম্বর পিলারের মাঝখানে সড়কের ওপর পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। আগুনের তাপে স্টেশনের পানির লাইনের পাইপ পুড়ে গেছে। ফলে পাইপ থেকে পানি চুইয়ে ডিভাইডার বেয়ে সড়কে গড়িয়ে পড়তে দেখা যায়।

এদিকে মিরপুর-১১ স্টেশনের এ ও সি নম্বর গেট এখনো বন্ধ রয়েছে। বি ও ডি নম্বর গেট দিয়ে যাত্রীদের ওঠানামা চলছে।

আরও পড়ুন

৯ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

স্টেশনটির নিরাপত্তাকর্মী খালিদ হাসান বলেন, আন্দোলনের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সব গেট বন্ধ করে দেওয়া হয়। দুপুর আড়াইটার পর দুটি গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে এ স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়েছে। তবে দুটি গেট এখনো বন্ধ রয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ হানিফ জানান, রোববার দুপুর ১টার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: