ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালকের কাছে হস্তান্তর

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম-এর নিকট মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির আহ্বায়ক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও এন্ড এম) মির্জা গোলাম কিবরিয়া ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন। ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিন) এ.কে.এ.এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক, উপ- ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মোঃ আজিজুল হক, প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমান'সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ ইউএম