শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় সদরঘাটে র‍্যাবের নজরদারি ও টহল জোরদার

আসাদুল সেখ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১০।

বুধবার (২৭ মে) সদরঘাটে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঈদকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌ ও সড়ক টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ইউনিফর্ম ও সাদা পোশাকে র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন। যাত্রীদের অভিযোগ ও ভোগান্তির বিষয়গুলো সমাধানে লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়।

র‍্যাব জানায়, অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে লঞ্চ কর্তৃপক্ষ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তারা সতর্ক রয়েছে।

আরও পড়ুন

ঈদযাত্রায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে জনস্রোত, বাড়তি ভাড়ার অভিযোগ

এছাড়া ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে র‍্যাব-১০ এর বিশেষ টহল ও নিরাপত্তা টিম সার্বক্ষণিক মাঠে থাকবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/এম

ঈদযাত্রাসদরঘাট

শেয়ার করুন: