শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৭টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, তেজগাঁও ও গুলশান বিভাগে ৩৮ জন করে, ওয়ারী বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ কর্মী নিহত

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা, ৩০টি মোবাইল ফোন সেট, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযানকারী দল একজন ভুক্তভোগীকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

রাজধানী ঢাকাগ্রেপ্তারপুলিশের অভিযান

শেয়ার করুন: