শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খেলাধুলায় স্বপ্নের ডানা, কালশী বস্তিতে আনসারের ফুটবল উৎসব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কাছে পৌঁছে দিতে রাজধানীর কালশী বস্তিতে ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে শতাধিক শিশু-কিশোর আনন্দের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠে।

বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দলগত চেতনা গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।

উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নির্ধারিত লক্ষ্যে প্রতিটি সফল গোল তাদের জন্য হয়ে ওঠে আনন্দ ও সম্ভাবনার প্রতীক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ডিএমএ) মো. আসাদুজ্জামান গনী বলেন, বিশ্বকাপ ফুটবলের সার্বজনীন আনন্দ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও যেন বৈশ্বিক এই ক্রীড়া উৎসবের আনন্দে অংশ নিতে পারে, সেই ভাবনা থেকেই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে চারটি বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিভাগে পাঁচজনকে স্কুলব্যাগ, দ্বিতীয় বিভাগে আটজনকে ছাতা, তৃতীয় বিভাগে আটজনকে পানির বোতল এবং চতুর্থ বিভাগে নয়জনকে পেন্সিল বক্স দেওয়া হয়। এছাড়া যারা নির্ধারিত লক্ষ্যে গোল করতে পারেনি, তাদেরও উৎসাহ দিতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম বিতরণ করা হয়।

শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং স্থানীয় বাসিন্দাদের উৎসাহে পুরো এলাকা এক প্রাণবন্ত ফুটবল উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন

র‍্যাবের পৃথক দুটি অভিযানে স্বামী ও শ্বশুর গ্রেফতার

আয়োজকদের মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং তাদের ইতিবাচক জীবনবোধে উদ্বুদ্ধ করে। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার আনন্দ-উৎসবের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের স্বপ্ন দেখার সাহসও জোগাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (মিডিয়া সেল ও সদরদপ্তর) এবং অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডার, থানা কর্মকর্তাসহ বাহিনীর প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ভোরের আকাশ/জেআ

বিশ্বকাপ ফুটবল ২০২৬বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীবাংলাদেশ আনসার

শেয়ার করুন: