শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা

র‍্যাবের পৃথক দুটি অভিযানে স্বামী ও শ্বশুর গ্রেফতার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে চাঞ্চল্যকর আঁখি আক্তার হত্যা মামলার মূল হোতা ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানী ঢাকার মালিবাগ রেলগেট ও বাসাবো এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—হত্যাকাণ্ডের মূল হোতা ও ভিকটিমের স্বামী মোঃ তৌহিদুর রহমান ওরফে তুহিন (২২) এবং মূল পরিকল্পনাকারী শ্বশুর নান্নু মীর (৪৫)। তাদের বাড়ি ঝালকাঠি সদর থানার গুয়াটন গ্রামে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ (সদর কোম্পানী, বরিশাল) এবং র‍্যাব-৩ (সিপিসি-২, মগবাজার, ঢাকা) এর একটি যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট এলাকা থেকে তৌহিদুর রহমানকে এবং সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে নান্নু মীরকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ ডিসেম্বর শরিয়ত মোতাবেক আঁখি আক্তারের সাথে তৌহিদুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তৌহিদুর তার মা-বাবার যোগসাজশে যৌতুকের দাবিতে আঁখির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে ১৯ এপ্রিল শেষ রাতের মধ্যে যেকোনো সময় যৌতুকের দাবিতে আসামিরা আঁখিকে পরিকল্পিতভাবে নির্মম নির্যাতন করে। একপর্যায়ে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে লাশ বাথরুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে তারা।

এ ঘটনার পর আঁখির মা বাদী হয়ে বরিশালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের আদেশে বরিশাল বিমানবন্দর থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।

আরও পড়ুন

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম

র‍্যাব-৮-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে আসামিরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে। তবে র‍্যাবের সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তিগত নজরদারির কারণে শেষ রক্ষা হয়নি তাদের।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

ভোরের আকাশ/ইউএম

যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা

শেয়ার করুন: