শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে। 

এ ঘটনায় দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীরা হলেন- মোহাম্মদ শাহ আলম, মো. আরফান। দুইজনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। এ ছাড়া অন্যজন জোরারগঞ্জের আশরাফুল ইসলাম।

শুক্রবার (১৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আাসা ফ্লাইট বিএস ৩৪৪ এর তিনজন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় রাত সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তিন যাত্রীকে তল্লাশি করে। উদ্ধার করা হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন।

তিনি জানান, আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেট আটক এবং ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোন ডিএম মূলে আটক করা হয়। তারা ফ্রিকোয়েন্টলি ব্যাগেজ পার্টির পণ্য পরিবহন করেন। তিন যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ ঘটনায় মামলার আশ্রয় নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।  

ভোরের আকাশ/এসএইচ

মোবাইল সেটসিগারেটবিমানবন্দরউদ্ধার

শেয়ার করুন: