ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক ফারুক সিদ্দিকী

ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি:-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অত্র সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. ফারুক সিদ্দিকী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পুনরায় সহ-সভাপতি হাজী সামসুল হক হাওলাদার, কোষাধ্যক্ষ পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল আমিন মোল্লা ও যুগ্ম-সম্পাদক পদে হাজী আমিনুল নির্বাচিত হন। শনিবার (২০ জুন) অনুষ্ঠিত সদস্য পদে নয় জন সদস্য নির্বাচন করেন।
এছাড়া নির্বাচিত আরো সাত সদস্যরা হলেন- হাজী জাকির, জনি তালুকদার, সেলিম, সাজু, নুরুজ্জামান মুন্সি, হাজী রবিন, ও এস,এম জিয়াউদ্দিন বিপ্লব। সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
ভোরের আকাশ/ইউএম