শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ব্লক ধসে নদী গর্ভে বিলীন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাধের ৩০ মিটার এলাকা ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাধের ৩০ মিটার এলাকা ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষনের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাধের ৩০ মিটার এলাকা ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার (২০ জুন) দুপুরে ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। এতে নদী পাড়ের মানুষের মধ্যে বাঁধ ভাঙা আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসত ভিটা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা শুরু করেছে।

বাহুকা গ্রামের মোক্তাল হোসেন বলেন, গতকাল দুপুরে আমি বাধের উপরে জমিতে কাজ করছিলাম। এসময় হঠাৎ করে নদীর ডান তীরের ব্লক ধসে পড়তে শুরু করে এবং বিশাল এলাকা মুহুর্তের মধ্যে নদীতে ধসে পড়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ডকে খবর দেওয়া হয়। স্থানীয় মজিবুর রহমান বলেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে তা না হলে জমি জমা যা আছে নদীর পেটে চলে যাবে।

আরও পড়ুন

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত ৮ জুন থেকে যমুনা নদীতে পানি বাড়া শুরু হয়।  কখনও কমছে আবার কখনও বাড়ছে। এখন বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলা শুরু করা হয়েছে। এতে আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা কাজ করছি।

 ভোরের আকাশ/ইউএম

সিরাজগঞ্জ, ব্লক ধস

শেয়ার করুন: