শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান অঙ্গীকার: এম এ কাইয়ুম

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আ সনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ভাটারার শ্মশানঘাট এলাকায় বিশুদ্ধ পানি উত্তোলন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতিতে তিনি স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

ড. কাইয়ুম বলেন, “ধর্ম-বর্ণ বা গোত্র যাই হোক না কেন আমরা সবাই এক জাতির মানুষ আমরা বাংলাদেশি। ভাটারায় যারা জন্মেছেন বা বসবাস করছেন, এখানে আপনাদের অধিকার রয়েছে। ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে ও সাহসের সঙ্গে জীবনযাপন করুন। যদি কোনো অন্যায় বা প্রতিরোধের ঘটনা ঘটে, আমাদের জানান আমরা পাশে থাকব।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না ভয় কিংবা অন্যায়ের আশঙ্কা। দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে পাবে।”

সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং আবাসনের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ড. কাইয়ুম বলেন, “সংখ্যালঘুদের জন্য নিরাপদ আশ্রয় ও বাসস্থান নিশ্চিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি বন্ধ করা হয়েছে, ভবিষ্যতেও তা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে ভাটারায় মাদক নিয়ন্ত্রণে অভিযান ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি যোগ করেন, “অন্য ধর্মাবলম্বীদের সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধান করা হবে। কেউ যেন অবহেলিত না হয়, সেদিকে আমরা নজর রাখব। জমি দখল বা জবরদখলের মতো অপরাধ রোধে আইনি ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা ড. কাইয়ুমের বক্তব্য ও উন্নয়নমূলক কার্যক্রমকে স্বাগত জানান। তারা বলেন, ভাটারায় তার উদ্যোগে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বিশুদ্ধ পানি প্রকল্প উদ্বোধন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানের শেষে ড. কাইয়ুম সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “সবাই মিলে আমরা একটি সুন্দর, ন্যায়নিষ্ঠ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলব। বৈষম্য নয়, মানবিকতা ও ন্যায়বোধই হবে আমাদের পথচলার মূলনীতি।”

ভোরের আকাশ/এসএইচ
 

ড. এম এ কাইয়ুমনির্বাচনবিএনপি

শেয়ার করুন: