প্রশিকা সদস্য রোকেয়া বেগমের মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সদস্য রোকেয়া বেগমের মৃত্যুজনিত ক্ষতিপূরণের অর্থ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরখান শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর মেয়ে মোসা. লাভরী বেগমের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার উপপরিচালক মো. আফজাল হোসেন গাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার উপপ্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান খান মিয়া। প্রধান আলোচক ছিলেন উপপরিচালক মো. আনোয়ারুল ফারুক। এ ছাড়া উপপরিচালক মো. শাহাদাত হোসেনসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় প্রশিকার বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
ভোরের আকাশ/এনএস