নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান

নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান। খোঁজ নিয়ে জানাগেছে, ২০২৪ সালের ৫ আগষ্টের পরে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভানেত্রী হিসেবে নিজেকে দাবী করে আসছেন।
তিনি দেশের বিশেষায়িত ইন্সটিটিউট হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু নার্সেস অ্যাসোসিয়েশনের নার্সদের অর্থের বিনিময়ে প্রশ্রয় দিয়ে আসছেন, শধু তাই না তাদের বদলি ঠেকানো থেকে শুর করে প্রতিটি প্রশাসনিক কাজে সহযোগিতা করছেন। জানাগেছে, দলীয় কিছু কর্মসূচীতে স্বানাপ সমর্থিত নার্সদের নিয়ে অংশগ্রহন করে থাকেন এবং সেগুলোর ছবি ফেসবুকেও পোষ্ট দিয়ে থাকেন। বিলকিছ জাহান মোটা অংকের অর্থের বিনিময়ে মিডফোর্ড হাসপাতালের স্বানাপের সভানেত্রী সানোয়ারা বেগম ও সাধারন সম্পাদক মাহামুদা আকতারসহ তার লোকজনকে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন ও তাদের কে বিএনপি সমর্থিত নার্স বানানোর চেষ্টা করছেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,পঙ্গু হাসপাতাল,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,মানসিক হাসপাতাল,বক্ষব্যাধি হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল থেকে স্বানাপ সমর্থিত নার্সদের নিয়ে নেতাদের সামনে বেশি লোক দেখানোর নাম করে দলীয় কর্মসূচীতে অংশগ্রহন করেন। এছাড়া অর্থের বিনিময়ে ঢাকাসহ দেশের কয়েটি হাসপাতালে স্বানাপ সমর্থিত নার্সদের দিয়ে কমিটি ঘোষনা করেছেন।
এ নিয়ে নাসিং সেক্টরে প্রকৃত বিএনপি সমর্থিত নার্সরা অনেক ক্ষুদ্ধ তাদের একটাই দাবী বিলকিস জাহানকে নার্সিং সেক্টর থেকে অতিদ্রত বিতারিত করা হোক, তিনি নার্স সেক্টরকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।
ভোরের আকাশ/ এনউব