ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ৯২ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৯৩ জন, গোয়েন্দা বিভাগ ১৬ জন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ভোরের আকাশ/ ইউএম