শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাফিক পুলিশকে পিটিয়ে আটক মুগদা হাসপাতালের চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। আহত দুই পুলিশ সদস্য এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্বে ছিলেন ট্রাফিক বিভাগের এক কনস্টেবল। ওই সময় তিনি উত্তর দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে সিগন্যাল দেন। এতে একটি প্রাইভেটকার থামলে গাড়ির আরোহী ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

পরে বিকেল ৩টার দিকে ওই ব্যক্তি ৬-৭টি মোটরসাইকেলে প্রায় ১০-১২ জন লোক নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে পুলিশের ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরের শিকার হন ট্রাফিক কনস্টেবল। পাশে থাকা বিট পুলিশ কর্মকর্তা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

ঘটনার পর বেতার বার্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে খিলগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় আনোয়ারসহ আরও দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে খিলগাঁও থানায় পুলিশের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, খিলগাঁওয়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় সরাসরি জড়িত আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক।

ভোরের আকাশ/মো.আ.

রাজধানীআহতহামলাপুলিশ

শেয়ার করুন: