শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ জুন ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত
খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৭) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। তিনি মতিঝিল থানায় কর্মরত ছিলেন। 

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, এসআই কামরুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলাম ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্য বাসাবো এলাকায় তার বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল মতিঝিল থানায় যাচ্ছিলেন। উড়ালসড়কের শাহজাহানপুর প্রান্তে নেমে সামান্য এগোতেই পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের তার মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পথচারীরা বলাকা পরিবহন বাসটি জব্দ করেছে। বাসের চালক জাহাঙ্গীর আহমেদ টিপুও আটক রয়েছ। এ বিষয়ে মামলা ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

এসআইকামরুর ইসলামমতিঝিল থানাখিলগাঁওনিহত

শেয়ার করুন: