শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাদামতলীতে অবৈধ পার্কিং উচ্ছেদে নির্দেশ, বাবুবাজারে পার্কিং স্থগিত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পুরান ঢাকার বাদামতলী মার্কেটসংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাটসহ সব ধরনের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে ডিএসসিসি প্রশাসকের সহযোগিতা চান। বিষয়টি জানার পর প্রশাসক তাৎক্ষণিকভাবে এলাকায় থাকা অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সরকারি কোনো দপ্তর থেকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত পাওয়া সত্যিই উৎসাহব্যঞ্জক। প্রশাসকের সিদ্ধান্তের ফলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হবে এবং বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে।

বাবুবাজার ব্রিজের কার পার্কিং স্থগিত

এদিকে একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি করপোরেশনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের বিষয়টি ডিএসসিসির নজরে এসেছে।

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই স্বাধীন গণমাধ্যমের ভিত্তি: জহির উদ্দিন স্বপন

এর পরিপ্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকের ২৮ হাজার ৫১ দশমিক ১২ বর্গফুট খোলা জায়গায় পরিচালিত চলমান কার পার্কিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন জনগণের সেবার জন্য কাজ করে। নাগরিকদের ভোগান্তি সৃষ্টি হয় বা সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ করপোরেশন নিজে করবে না, অন্য কাউকেও করতে দেওয়া হবে না।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: