কোকোর জন্মদিন উপলক্ষে কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

শুক্রবার (১৪ আগষ্ট) বিশিষ্ট ক্রিড়াসংগঠক মরহুম " আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা শাফায়েত রাব্বি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব জগলুল পাশা পাপেল।
এছাড়াও উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপি ও ১০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মী। দোয়া মাহফিল শেষে এলাকার হতদরিদ্রদের মাঝে তবারক বিতরণ করেন।
ভোরের আকাশ/এনউব