শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গ্যাস লিকেজে বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৮ অক্টোবর রাতে বনানী থানার ৭ নম্বর রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হন ক্রিস্টিন। এতে তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে যায়।

বাসাটির ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, ঘটনার রাতে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় তাকে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

তিনি জানান, গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ক্রিস্টিন। এরপর বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে ওঠেন তিনি।

এদিকে, আজিনা মটো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, ক্রিস্টিন তার বান্ধবী ছিলেন। তারা দুজন গত ১৫ অক্টোবর থেকে ওই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন।

আরও পড়ুন

সারাদেশে বৃষ্টির আভাস নেই, কমবে রাতের তাপমাত্রা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বনানীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: