হাতিরঝিল এলাকা থেকে শার্শা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের এলাকায় অবস্থান করছেন। পরে আমরা গিয়ে তাকে গ্রেফতার করেছি।
ভোরের আকাশ/আ.র